প্রধান সংবাদ
Northmail24 Team
১১ নভেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকাবাসীর ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা কমেট চৌধুরী

মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারী জলঢাকা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়া ও জনসাধারণের ভালোবাসায় সিক্ত। মঙ্গলবার (১১নভেম্বর) বিকেলের দিকে জলঢাকা জিরোপয়েন্ট এলাকায় ফুলের মালা দিয়ে বরণ করেন শতশত নেতাকর্মী এবং জনসাধারণ।বর্ষিয়ান এই বিএনপি নেতাকে স্বাগত জানাতে সৈয়দপুর বিমানবন্দরে জড়ো হয় কয়েকশো নেতাকর্মী। প্রিয় নেতাকে সাথে নিয়ে গাড়ি বহর করে নিজ উপজেলায় নিয়ে আসেন। নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে এ উপজেলার জনসাধারণের পাশে ছিলাম, সকলের সুখদুখে সাথী ছিলাম। আজকের এই দিনটি স্মৃতি কাথর।এছাড়াও তিনি বলেন, বিএনপি থেকে যাকে এই আসনের প্রার্থী মনোনয়ন দিবেন, তার হয়ে কাজ করবো।এছাড়া তিনি বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জনসাধারণকে একতাবদ্ধ হয়ে থাকার আহবান জানান।
জলঢাকা উপজেলার মরহুম আনারুল হক কবির চৌধুরীর পুত্র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীকে পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জলঢাকা উপজেলা শাখার বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চান জলঢাকা উপজেলা বাসি,তথা নীলফামারী ৩ আসনের সর্বস্তরের জনগণ। বিগত সময়ে জলঢাকা পৌরসভার মেয়র ছিলেন তিনি।
২০২৪ সালে পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু গত ২৪ অক্টোবর বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে তার এই বহিষ্কার প্রত্যাহার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা।

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১১

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১২

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১৩

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৪

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৫

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৬

১৭

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৮

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৯

২০