প্রধান সংবাদ
Northmail24 Team
১৩ নভেম্বর ২০২৫, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির নিচে

নিজস্ব প্রতিবেদক, নীরা:
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হচ্ছে। গত কয়েকদিন ধরে এখানকার তাপমাত্রা ১৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাতের হিমেল হাওয়া আর সকালের শিশিরে এলাকাজুড়ে শীতের অনুভূতি বেড়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার সকালে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, “হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করার কারণে তেঁতুলিয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শীত একটু আগে নেমে আসে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।”

স্থানীয়রা জানাচ্ছেন, সন্ধ্যা নামলেই শুরু হয় হিমেল হাওয়া, যা রাতভর স্থায়ী হয়। ভোরে সূর্য উঠলে কিছুটা উষ্ণতা অনুভূত হয়, তবে সকাল ১০টা পর্যন্ত থাকে কনকনে ঠান্ডা। দুপুরের রোদে শীত কিছুটা কমলেও বিকেল গড়াতেই আবার হাওয়ার সঙ্গে ফিরে আসে শীতলতা।

এখনই অনেকে গরম কাপড় বের করে ব্যবহার শুরু করেছেন। স্থানীয়দের ধারণা, নভেম্বরের শেষের দিকেই তেঁতুলিয়ায় শীতের তীব্রতা আরও বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০