প্রধান সংবাদ
Northmail24 Team
১৩ নভেম্বর ২০২৫, ৩:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির, আজ বৈঠকে আলোচনার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, নীরা:

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী তিন-চার দিনের মধ্যেই পরিষ্কার হবে।”

সরকারের দুই উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোট আয়োজন বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারই। এ বিষয়ে দ্রুতই চূড়ান্ত ঘোষণা আসতে পারে। আজ অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দলগুলোর মতামত একীভূত করেই সরকার সিদ্ধান্তে পৌঁছাবে।

এদিকে, বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আটটি রাজনৈতিক দল। তাদের অন্যতম দাবি—জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও সেই আদেশের ওপর গণভোটের আয়োজন।

দলগুলোর এই অবস্থানের পর অন্তর্বর্তী সরকারের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপি—এই তিনটি প্রভাবশালী রাজনৈতিক শক্তির প্রত্যাশা সামলাতে গিয়ে সরকার এখন স্পষ্ট এক টানাপোড়েনে রয়েছে। নির্বাচন-পূর্ব না নির্বাচনের দিনই গণভোট হবে—সে নিয়েও নীতিনির্ধারকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকের পরই জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০