প্রধান সংবাদ
Northmail24 Team
১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রকি :

নীলফামারীতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নীলফামারী সরকারি কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নীলফামারী সদর ইউনিটের ফায়ার ফাইটার মো. আলিফ জানান, গোসল করতে নেমে দুই শিশু পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশু দু’জন হলো—কলেজ স্টেশন এলাকার মো. মাসুদের মেয়ে তানহা (৭) এবং মতিউর রহমানের মেয়ে আফরিন (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই শিশু পুকুরপাড়ে খেলছিল। পরে তারা গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পুকুরের পাশে থাকা এক ব্যক্তি প্রথম একটি শিশুকে ভাসতে দেখে এবং আরেকজনকে তলিয়ে থাকতে দেখেন। দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০