প্রধান সংবাদ
Northmail24 Team
২১ নভেম্বর ২০২৫, ৮:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গত শতাব্দীর ভয়াবহ ১০ ভূমিকম্প: ইউএসজিএসের তথ্যভিত্তিক প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক,নীরা:
ভূমিকম্প—পৃথিবীর অন্যতম ধ্বংসাত্মক ও আতঙ্কজনক প্রাকৃতিক দুর্যোগ। আধুনিক প্রযুক্তি অত্যন্ত উন্নত হলেও এখনো পর্যন্ত ভূমিকম্প পূর্বাভাস বা এর ক্ষয়ক্ষতি প্রতিরোধে নিশ্চিত কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি। ফলে প্রতি বছরই প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর শোনা যায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) গত ১০০ বছরে রিখটার স্কেলে সর্বোচ্চ মাত্রায় আঘাত হানা শীর্ষ ১০ ভূমিকম্পের তালিকা প্রকাশ করেছে।

১. চিলি, ১৯৬০ – মাত্রা ৯.৫

১৯৬০ সালে চিলির বিওবিও অঞ্চলে ঘটে বিশ্ব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এই কম্পনে প্রাণ হারান ১ হাজার ৬৫৫ জন এবং গৃহহীন হয়ে পড়েন প্রায় ২০ লাখ মানুষ। বিপর্যয়ের মাত্রা ছিল নজিরবিহীন।

২. আলাস্কা, যুক্তরাষ্ট্র, ১৯৬৪ – মাত্রা ৯.২

১৯৬৪ সালের এই শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে মারা যান কমপক্ষে ১৩০ জন। আর্থিক ক্ষতির পরিমাণ ছিল কয়েকশ’ কোটি ডলার।

৩. সুমাত্রা, ইন্দোনেশিয়া, ২০০৪ – মাত্রা ৯.১

২০০৪ সালের সুনামি-সৃষ্টিকারী এ ভূমিকম্পে প্রাণ হারান ২ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ। বাস্তুচ্যুত হন ১০ লাখের বেশি মানুষ। ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে এটি এখনও স্মরণীয়।

৪. হোক্কাইডো, জাপান, ২০১১ – মাত্রা ৯.১

২০১১ সালের ভয়ংকর ভূমিকম্প ও সুনামিতে জাপানে মৃত্যু হয় ১৫ হাজারের বেশি মানুষের। বাস্তুচ্যুত হন ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের সূত্রপাতও ঘটে এ সময়।

৫. কামচাটকা, রাশিয়া, ১৯৫২ – মাত্রা ৯.০

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে সংঘটিত এই ভূমিকম্পের অভিঘাত হাওয়াই পর্যন্ত পৌঁছায়। বড় ধরনের সুনামি হলেও প্রাণহানির কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি।

৬. চিলি, ২০১০ – মাত্রা ৮.৮

চিলির কিউরিহিউ অঞ্চলে ২০১০ সালের ভূমিকম্পে মৃত্যু হয় ৫২৩ জনের। ধসে পড়ে ৩ লাখ ৭০ হাজারেরও বেশি বাড়িঘর।

৭. ইকুয়েডর, ১৯০৬ – মাত্রা ৮.৭

ইকুয়েডরের এসমেরালদাস অঞ্চলে সংঘটিত এই শক্তিশালী ভূমিকম্পে নিহত হন প্রায় ১ হাজার ৫০০ মানুষ।

৮. র‌্যাট দ্বীপ, আলাস্কা, ১৯৬৫ – মাত্রা ৮.৭

আলাস্কার জনবসতিহীন র‌্যাট দ্বীপে ঘটে শক্তিশালী এ কম্পন। জনবসতি না থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

৯. অরুণাচল–আসাম–তিব্বত অঞ্চল, ভারত, ১৯৫০ – মাত্রা ৮.৬

‘আসাম–তিব্বত ভূমিকম্প’ নামে পরিচিত এই কম্পনে প্রাণ হারান ৭৮০ জন। বিশাল এলাকাজুড়ে ভূমিধস ও ভূপৃষ্ঠ ফাটলের ঘটনা ঘটে।

১০. সুমাত্রা, ইন্দোনেশিয়া, ২০১২ – মাত্রা ৮.৬

২০১২ সালে সুমাত্রায় আঘাত হানা ভূমিকম্পে সামগ্রিক ক্ষতি তুলনামূলক কম হলেও কয়েকজন মানুষের মৃত্যু হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০