প্রধান সংবাদ
Northmail24 Team
২২ নভেম্বর ২০২৫, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দিনের দুই দফা ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক,: নীরা :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে হঠাৎ হালকা কম্পনে রাজধানী ও আশপাশের জেলাগুলোর মানুষ ক্ষণিক আতঙ্কে পড়ে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী থেকে প্রায় ১১ কিলোমিটার পশ্চিমে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তথ্য দিয়েছে ভিন্ন মাত্রায়—তাদের হিসাব অনুযায়ী ভূমিকম্পটির তীব্রতা ছিল ৩.৭।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিনে সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ এলাকায় আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৩। এ বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

শুক্রবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন অঞ্চল আরও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে সংঘটিত ওই কম্পনের মাত্রা ছিল ৫.৭, যাতে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

ক্রমাগত ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ এলাকায় সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধি ছাড়া বিকল্প নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০