প্রধান সংবাদ
Northmail24 Team
৭ ডিসেম্বর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে এক হাজার শয্যার চীনা হাসপাতাল: চলতি মাসেই ডিপিপি

নিজস্ব প্রতিবেদক, রকি:
নীলফামারীতে চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। চলতি মাসের মধ্যেই প্রকল্পটির ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার দারোয়ানী এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, চীন সরকার ইতোমধ্যে প্রকল্পটির বিষয়ে সম্মতি প্রদান করেছে। দীর্ঘদিনের আলোচনার পর নীলফামারীতেই বড় আকারের এই হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

স্থান নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সাধারণত বড় প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের জটিলতা থাকে। তবে এই প্রকল্পটি সরকারের খাস জমিতে বাস্তবায়িত হওয়ায় সে ধরনের কোনো জটিলতা নেই।

চীনা সূত্রের বরাতে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হাসপাতালে নির্মাণকাজ আগামী তিন বছরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রস্তুতিমূলক কাজ অনেকখানি এগিয়েছে এবং শিগগিরই চীনা কর্তৃপক্ষ নির্মাণকাজ শুরু করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০