প্রধান সংবাদ
Northmail24 Team
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় দিবসকে ঘিরে দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী পরিচ্ছন্নতা উদ্যোগ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :বাপ্পী
মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাসেত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি মো. লুৎফর রহমান, উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান, দেবীগঞ্জ পৌর জামায়াতের সহকারী পরিচালক মো. আমির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য গৌরবের হলেও এর প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। বিজয় দিবস আমাদের ত্যাগ, আত্মত্যাগ ও দেশপ্রেমের শিক্ষা দেয়।

বক্তারা আরও বলেন, বিজয়ের চেতনা ধারণ করে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার অংশ বলেও উল্লেখ করেন তারা।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বিজয় চত্বর ও আশপাশের সড়ক, ফুটপাত এবং জনসমাগমস্থল পরিষ্কার করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

নেতৃবৃন্দ জানান, বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং একটি বাসযোগ্য ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০