প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ ডিসেম্বর ২০২৫, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ নারী ফুটসালে সাবিনার প্রত্যাবর্তন, অধিনায়কত্বেইস্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নীরা:
কোচ পিটার বাটলারকে ঘিরে বিদ্রোহের ঘটনার পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন আবারও ফিরছেন আন্তর্জাতিক মঞ্চে। এবার তাকে অধিনায়ক করেই সাফ নারী ফুটসাল টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ১৩ জানুয়ারি থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে সাফ নারী ফুটসাল টুর্নামেন্ট। একই সময়ে ১৪ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সাফ পুরুষ ফুটসাল প্রতিযোগিতা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নারী ও পুরুষ—দুই দলেরই স্কোয়াড প্রকাশ করেছে বাফুফে।
ঘোষিত নারী ফুটসাল দলে জায়গা পেয়েছেন ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য মার্জিয়া। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীও ফিরেছেন দলে। তবে প্রাথমিক স্কোয়াডে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি’র।
উল্লেখ্য, ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে সর্বশেষ আন্তর্জাতিক নারী ফুটসাল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বাংলাদেশ। সেই আসরেও দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। প্রায় ৭ বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে ফিরছে বাংলাদেশ নারী দল, আর নেতৃত্বে থাকছেন সেই সাবিনাই।
অন্যদিকে, পুরুষ ফুটসাল দলে বড় কোনো চমক নেই। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটসাল বাছাইয়ে নেতৃত্ব দেওয়া কানাডা প্রবাসী রাহবার খান এবারও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন মুখ হিসেবে দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইমান আলম।
বাংলাদেশ নারী ফুটসাল দল (চূড়ান্ত স্কোয়াড):
সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০