প্রধান সংবাদ
Northmail24 Team
২৭ ডিসেম্বর ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোচ মাহবুব আলী জাকিরের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশের ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেশের পরিচিত ও শ্রদ্ধেয় কোচ মাহবুব আলী জাকিরের আকস্মিক মৃত্যুতে শোকাহত ক্রিকেটার, কোচ ও সমর্থকেরা। জাতীয় দলের বহু তারকা ক্রিকেটারের বেড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কোচের প্রয়াণে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা ও নাজমুল হোসেন শান্তসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা।
দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিট ও বয়সভিত্তিক দলের সঙ্গে যুক্ত ছিলেন মাহবুব আলী জাকি। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি ঢাকা ক্যাপিটালস দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে নিয়মিত অনুশীলন কার্যক্রমে অংশ নেন জাকি। ম্যাচ শুরুর প্রায় ৪০ মিনিট আগে খেলোয়াড়দের ফিল্ডিং ড্রিল করানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই পড়ে যান তিনি। দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে আর বাঁচাতে পারেননি।
বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, ক্রিকেট জীবনের শুরু থেকেই জাকির স্যারের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। প্রিয় কাজ ক্রিকেটের মাঝেই শেষ নিঃশ্বাস ত্যাগ করাটা অত্যন্ত বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জাকিরকে স্মরণ করেন একজন অসাধারণ বোলিং বিশ্লেষক হিসেবে। বোলিং বায়োমেকানিক্সে তার জ্ঞান ছিল ব্যতিক্রমী, এমন একজন মানুষকে ক্রিকেট মাঠেই হারানো মানতে কষ্ট হচ্ছে—এমন অনুভূতি প্রকাশ করেন মাশরাফি।
তামিম ইকবাল নিজের মাঠে হৃদ্‌রোগজনিত ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে জানান, এমন ঘটনা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তা তিনি নিজেই উপলব্ধি করেছেন। জাকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য কামনা করেন।
রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জাকিরকে একজন সৎ, মানবিক ও নিঃস্বার্থ মানুষ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, জাকি সবসময় খেলোয়াড়দের পাশে দাঁড়াতেন এবং তাদের উন্নতির জন্য কাজ করতেন। দেশের মানুষের কাছে তার জন্য দোয়া চান শান্ত।
মাঠে, ড্রেসিংরুমে কিংবা অনুশীলনে—বাংলাদেশ ক্রিকেটের বহু অধ্যায়ের নীরব নায়ক ছিলেন মাহবুব আলী জাকি। ক্রিকেটের সঙ্গেই তার বিদায় দেশের ক্রীড়াঙ্গনে সৃষ্টি করেছে এক অপূরণীয় শূন্যতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০