প্রধান সংবাদ
Northmail24 Team
২৮ ডিসেম্বর ২০২৫, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিদ্দিকুল আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। তফসিল ঘোষণার পর ভোট গ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহের আগেই নির্বাচনী গণসংযোগ ও স্লোগান দেওয়ার মাধ্যমে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়ার পর প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে কিশোরগঞ্জ বাজারে নির্বাচনী গণসংযোগ করেন জাপা প্রার্থী সিদ্দিকুল আলম। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘লাঙ্গল, লাঙ্গল’ স্লোগান দিতে দেখা যায়। গণসংযোগটি কিশোরগঞ্জ বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। গণসংযোগ শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে তফসিলভুক্ত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য প্রার্থী ভোট গ্রহণের কমপক্ষে তিন সপ্তাহ আগে প্রকাশ্য সভা, মিছিল, স্লোগান কিংবা গণসংযোগসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এ নিয়মের ব্যত্যয় ঘটায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাঞ্জিমা আঞ্জুম সুহানিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে আর জড়াবেন না বলে ক্ষমা প্রার্থনা করেছেন। প্রাথমিকভাবে তাকে সতর্ক করা হয়েছে। তবে ভবিষ্যতে যদি পুনরায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে, তাহলে নির্বাচনী আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের আরও কঠোর অবস্থান প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০