প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
৩১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আকশু ফার্নান্দোর মৃত্যু

শ্রীলঙ্কার ক্রিকেটে নেমে এসেছে গভীর শোক। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকশু ফার্নান্দো আর নেই। দীর্ঘ সাত বছর কোমায় থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২০১৮ সালের ২৮ ডিসেম্বর এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফার্নান্দো। দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া সমুদ্রসৈকতে অনুশীলন শেষে ফেরার পথে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। ওই দুর্ঘটনার পর থেকে টানা সাত বছর লাইফ সাপোর্টে ছিলেন এই ক্রিকেটার।
শ্রীলঙ্কার ক্রিকেটে একজন সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে ছিলেন আকশু ফার্নান্দো। দুর্ঘটনার সময় তার বয়স ছিল ২৭ বছর। রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি নিজের প্রথম সেঞ্চুরিও তুলে নিয়েছিলেন। অফ স্পিন বোলিংয়েও ছিলেন কার্যকর।
পরিসংখ্যানের দিক থেকেও ফার্নান্দোর ক্যারিয়ার ছিল আশাব্যঞ্জক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে তার সংগ্রহ ছিল ১,০৬৭ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ ম্যাচে করেন ২৯৮ রান এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন ১৯টি ম্যাচ। সিনিয়র পর্যায়ে তার ব্যাট থেকে এসেছে সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের হয়ে অংশ নেন আকশু ফার্নান্দো। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই উইকেটের হারের ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছিলেন তিনি। ওই দলে তার সতীর্থ ছিলেন বর্তমান জাতীয় দলের পরিচিত মুখ দানুস্কা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসে।
ফার্নান্দোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও রাগামা ক্রিকেট ক্লাবের সিনিয়র প্রশাসক রোশান আবেসিংহে। তিনি বলেন,
“আকশু ছিল একজন অসাধারণ তরুণ ক্রিকেটার। একটি নির্মম দুর্ঘটনা তার উজ্জ্বল ভবিষ্যৎ খুব অল্প সময়েই থামিয়ে দেয়। স্কুল ক্রিকেট ও রাগামা ক্লাবের জন্য সে ছিল অমূল্য সম্পদ। আজকের দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তাকে আজীবন স্মরণ করব।”
শ্রীলঙ্কার ক্রিকেটে প্রতিভাবান এক নাম হারিয়ে যাওয়ায় ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০