প্রধান সংবাদ
Northmail24 Team
৩১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

-টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ওমানের ১৫ সদস্যের দল ঘোষণা, অধিনায়ক জতিন্দর সিং

নিজস্ব প্রতিবেদক, নীরা:
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ওমান ক্রিকেট বোর্ড। বৈশ্বিক এই আসরে দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ওপেনার জতিন্দর সিং। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার বিনায়ক শুক্লার হাতে।
ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা গেছে অলরাউন্ডার আমির কালিমের বাদ পড়া। সাম্প্রতিক এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তিনি।
নতুন মুখ হিসেবে এবারের দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ওয়াসিম আলি, করণ সোনাভালে এবং জে ওডেড্রা। পাশাপাশি পেস আক্রমণ শক্তিশালী করতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে শফিক জান ও জিতেন রামানান্দিকে। এই তিনজন—ওয়াসিম আলি, জে ওডেড্রা ও জিতেন রামানান্দি—এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ওমানের হয়ে খেলেছেন।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে খেলবে ওমান। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, শক্তিশালী অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আগামী ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওমানের বিশ্বকাপ যাত্রা।
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ওমানের পূর্ণ স্কোয়াড
জতিন্দর সিং (অধিনায়ক)
বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক)
মোহাম্মদ নাদিম
শাকিল আহমেদ
হাম্মাদ মির্জা
ওয়াসিম আলি
করণ সোনাভালে
ফয়সাল শাহ
নাদিম খান
সুফিয়ান মাহমুদ
জে ওডেড্রা
শফিক জান
আশিস ওডেড্রা
জিতেন রামানান্দি
হাসনাইন আলি শাহ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০