প্রধান সংবাদ
Northmail24 Team
৯ জানুয়ারী ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন নতুন জাতের বীজআলু উৎপাদনে বিপ্লব

ইব্রাহিম সুজন, স্টাফ রির্পোটার, নীলফামারী

টিস্যু কালচারের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আলুবীজ উৎপাদনে দেশের অন্যতম নেতৃত্বশীল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে নীলফামারীর ডোমার ভিত্তি আলুবীজ খামার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীন পরিচালিত এ খামারে প্রতিবছর প্রায় ১৭–১৮টি উন্নত জাতের মোট ২৫ লাখ ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদন করা হচ্ছে। এখান থেকেই ধাপে ধাপে মিনিটিউবার, প্রাকভিত্তি, ভিত্তি ও প্রত্যায়িত আলুবীজ উৎপাদন করে তা সারাদেশের কৃষকদের কাছে সরবরাহ করা হয়।

১৯৫৭-৫৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় ধৃরে প্রচলিত পদ্ধতিতে আলুবীজ উৎপাদন চললেও ১৯৮৯-৯০ অর্থবছর থেকে আলুবীজ বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার পর খামারের কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আসে। বর্তমানে খামারের মূল আয়তন ৫১৪.৪৮ একর এবং এর সঙ্গে দেবীগঞ্জে আরও ৮৬.২৯ একর জমিতে আলুবীজ উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডোমার খামারের সবচেয়ে বড় সফলতা এর ৭টি অত্যাধুনিক টিস্যুকালচার ল্যাবরেটরি, যেখানে দক্ষ প্রযুক্তিবিদ ও গবেষকদের মাধ্যমে প্রতিবছর ২৫ লাখ ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদিত হয়। উন্নত আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত এ ল্যাবগুলো দেশের আলুবীজ উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

খামারের নিজস্ব হিমাগারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বিএডিসির ৩২টি হিমাগার জোনে আলুবীজ সংরক্ষণ করা হয়। পুরো প্রক্রিয়া শেষে প্রতিবছর ৪০–৫০ হাজার মেট্রিক টন মানসম্মত আলুবীজ কৃষকদের কাছে পৌঁছে যায়। এ বিশাল উৎপাদন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরাসরি ভূমিকা রাখছে।

চলতি মৌসুমে খামারের লক্ষ্যমাত্রা ছিল ১৮টি জাতের মোট ২৫ লাখ প্লান্টলেট উৎপাদনের। উল্লেখযোগ্য জাতগুলো হলো—বিএডিসি আলু-১ (সানসাইন), আলু-৩ (সানতানা), আলু-৬ (কুমবিকা), আলু-৭ (কুইন অ্যানি), আলু-৮ (লেবেলা), বারিআলু-৭ (ডায়মন্ট), বারিআলু-৮ (কার্ডিনাল), বারিআলু-১৩ (গ্রানোলা), বারিআলু-২৫ (এস্টারিক্স), বারিআলু-২৯ (কারেজ), বারিআলু-২৮ (লেডিরোসেটা), বারিআলু-৫৪ (মিউজিকা), বারিআলু-৮৫ (৭ ফোর ৭), বারিআলু-৯০ (এলোয়েট), সাগিত, বারিআলু-৬২ ও বারিআলু-৮৬।

ডিএডি রতন কুমার রায় বলেন, খামারটিতে উৎপাদিত সব আলু বীজ হিসেবে সংগ্রহ করা হয়। আধুনিক যান্ত্রিকীকরণ পটেটো প্লান্টার দ্বারা আলুবীজ রোপণ, ডিগার দ্বারা আলু উত্তোলন করে গ্রেডার মেশিন দ্বারা বীজ আলু গ্রেডিং করে নিজস্ব হিমাগারে সংরক্ষণ করা হয়ে থাকে।

খামারের উৎপাদন ব্যবস্থাপনা, ল্যাব আধুনিকীকরণ, মাঠপর্যায়ের তদারকি এবং সমন্বিত প্রযুক্তি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক মো. আবু তালেব মিঞা। তার তত্ত্বাবধানে উৎপাদনশীলতা ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন— “ডোমার ভিত্তি আলুবীজ উৎপাদন খামার দেশের আলুবীজ উৎপাদনের কেন্দ্রবিন্দু। আমাদের ল্যাব থেকে উৎপাদিত ভাইরাসমুক্ত প্লান্টলেটের মাধ্যমে লক্ষ লক্ষ কৃষক উপকৃত হন। বীজের মান বজায় রাখতে প্রতিটি ধাপে কঠোর নজরদারি করা হয়। দেশের খাদ্য নিরাপত্তায় যে বড় অংশের আলুবীজ আমরা সরবরাহ করি—এটাই আমাদের গর্ব।”

তিনি আরও জানান, চলতি মৌসুমের ২৫ লাখ প্লান্টলেট উৎপাদনের লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে এবং মাঠপর্যায়ে রোপণ ও হার্ডেনিং কার্যক্রম দ্রুতগতিতে চলছে। আর কিছুদিন পরে হারভেস্ট শুরু হবে।

তিনি আরও বলেন, ভাইরাসমুক্ত, উচ্চমানের আলুবীজ উৎপাদনে ডোমার খামার ইতোমধ্যে দেশের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। উন্নত প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল ও পরিকল্পিত বীজ ব্যবস্থাপনার সমন্বয়ে বাংলাদেশের আলু উৎপাদনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই খামার। ‘খামারের প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় এনে ফসল চাষাবাদ করা হচ্ছে। এ-কারণে খামারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ বিশ্বায়নের যুগে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কৃষির ব্যবহারে খামারটির কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।###

ইব্রাহিম সুজন,
স্টাফ রির্পোটার,
নীলফামারী
০১৭১৯০৪০৮৪৮

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে মনোনয়ন প্রত্যাহার শেষে চার আসনে মাঠে ২৭ প্রার্থী

জলঢাকায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ে ট্রাক–থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৫

শীত এলেই কেন বাড়ে ঘুম ও ক্লান্তি?

নীলফামারীর চার আসনে ৩০ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

জলঢাকায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

দেবীগঞ্জে জমিতে পানি নেওয়ার ড্রেন নিয়ে সংঘর্ষ, কোদালের আঘাতে গুরুতর আহত ১

নীলফামারীতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

কাঁচা না পাকা—কোন পেঁপে কার জন্য উপকারী? জানালেন পুষ্টিবিদ

১০

আজ থেকে শুরু ঢাকার বিপিএল পর্ব, স্থগিত ম্যাচও মাঠে গড়াচ্ছে

১১

জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

১২

ঝটপট নাশতায় পাউরুটি? প্রতিদিন খেলে বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

১৩

খুবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স ভর্তিতে অনিয়ম, তদন্তের নির্দেশ

১৪

নীলফামারীর হাজীগঞ্জে খাস জমি দখল ও বিক্রির তদন্ত শুরু, তহসিলদারের পক্ষপাতের অভিযোগ

১৫

কিশোরগঞ্জে পার্কে অশ্লীল কার্যকলাপ: মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

১৬

নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপিপ্রদান

১৭

কিশোরগঞ্জে নির্ধারিত ডিলারের বাইরে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

১৮

২০৩৯ সালে মুসলিম বিশ্বে বিরল ঘটনা

১৯

ফুসফুস সুস্থ রাখতে যেসব খাবার কার্যকর গবেষণাভিত্তিক খাদ্যাভ্যাস ও জীবনধারার পরামর্শ

২০