প্রধান সংবাদ
Northmail24 Team
২৮ জানুয়ারী ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

মোঃ আবুল হাসেম
জেলা প্রতিনিধি নীলফামারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার এবং ‘হা’ ভোট প্রদানের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানাতে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে জেলা ইমাম সম্মেলন–২০২৬।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সারে ১০টায় নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত ইমাম, খতিব এবং আলেম-ওলামাগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের শুরুতে জেলা মডেল মসজিদ নীলফামারীর ইমাম মাওলানা মো. ওমর ফারুক পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত রয়েছে জনগণের ভোটাধিকার প্রয়োগে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের সচেতন সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ‘হা’ ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে মসজিদভিত্তিক ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, গুজব বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ‘হা’ ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সভাপতির বক্তব্যে মোছাদ্দিকুল আলম বলেন,
“জাতির ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ আমানত। দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্ব নির্বাচনের জন্য ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে জনগণকে সচেতন করা জরুরি। ইমামগণ যদি খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ‘হা’ ভোটের গুরুত্ব তুলে ধরেন, তবে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন ত্বরান্বিত হবে।”

সম্মেলনে বক্তারা জুমার খুতবা, ওয়াজ ও ধর্মীয় আলোচনায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা, বিশেষ করে ‘হা’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান গ্রহণ, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ইমাম ও খতিবগণ নিজ নিজ এলাকায় ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১০

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১১

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১২

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৩

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৫

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

১৬

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

১৭

জাপা প্রার্থী সিদ্দিকুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় আ.লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী

১৮

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সর্বশেষ আপডেট জানতে অনলাইন প্ল্যাটফর্ম চালু

১৯

যাদের পেঁপে খাওয়ার আগে সাবধান হওয়া দরকার— ল্যাটেক্স অ্যালার্জি আছে যাদের

২০