northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায়, হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানামাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ডপরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিততাঁতী লীগ নেতা সাহাবুলের ভিসা প্রতারণার ফাঁদ তিনি সহ চক্রের ৬ সদস্য গ্রেফতার১০ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানাচলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকরদেবীগঞ্জে যুব সমাজের মাদকবিরোধী অভিযান, মাদকসেবী ও ব্যবসায়ী আটক, ৪৮ দিনের কারাদণ্ডকিশোরগঞ্জে স্কুলছাত্রীর বিষপানে মৃত্যুমাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‎ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
পঞ্চগড়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায়, হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায়, হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজারের গরুর হাটে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টোল আদায় এবং টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের গরুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গরু বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত রশিদ ফি ৫৫০ টাকা। তবে ভাউলাগঞ্জ গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে ৬৫০ টাকা করে টোল আদায় করা হচ্ছিল। এতে সরকারি নির্ধারিত ফির চেয়ে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।

‎এছাড়া হাটে নির্ধারিত টোলের হার উল্লেখ করে দৃশ্যমান স্থানে তালিকা বা সাইনবোর্ড প্রদর্শনের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। রশিদেও টোলের নির্ধারিত হার যথাযথভাবে উল্লেখ না করার অভিযোগ পাওয়া যায়।

‎এসব অনিয়মের প্রেক্ষিতে অতিরিক্ত টোল আদায় ও টোলের তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান শেষে হাট কর্তৃপক্ষকে সরকারি নির্ধারিত টোলের হার অনুযায়ী টাকা আদায় এবং হাটের দৃশ্যমান স্থানে টোলের তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত টোল আদায়সহ এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।