তুহিনুর রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারী জলঢাকা উপজেলা মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার নীলফামারী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সুমি বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার জনাব কামরুজ্জামান রিমন,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন , শেষে আনুষ্ঠানিক উপজেলার সরকারি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ এর শুভ উদ্বোধন করা হয়। এবং উপজেলার বিভিন্ন এতিম খানার পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।


