northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
মুসলমানের হাসিতে সদকার সওয়াব, নবীজি ছিলেন সদা হাস্যোজ্জ্বল২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে মরক্কো-স্পেনের দ্বন্দ্ব, সিদ্ধান্ত জানায়নি ফিফানজরুলকে বাদ দিয়ে জাতীয় চেতনার পূর্ণাঙ্গ বিকাশ অসম্ভবহাম ও উপসর্গে একদিনে ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯জলঢাকায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিতবিদ্যুৎ সংকট: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে বাড়ছে বিতর্কক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায়, হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানামাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ডপরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত
জাতীয়

হাম ও উপসর্গে একদিনে ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯

হাম ও উপসর্গে একদিনে ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯

নিজস্ব প্রতিবেদক
দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৪ জনের শরীরে হাম অথবা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। ফলে গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।

মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯০৯ জন। আর পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০০ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৬৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৩৩ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। ফলে রোগটির সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি ও প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।