northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
মুসলমানের হাসিতে সদকার সওয়াব, নবীজি ছিলেন সদা হাস্যোজ্জ্বল২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে মরক্কো-স্পেনের দ্বন্দ্ব, সিদ্ধান্ত জানায়নি ফিফানজরুলকে বাদ দিয়ে জাতীয় চেতনার পূর্ণাঙ্গ বিকাশ অসম্ভবহাম ও উপসর্গে একদিনে ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯জলঢাকায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিতবিদ্যুৎ সংকট: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে বাড়ছে বিতর্কক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায়, হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানামাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ডপরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত
কিশোরগঞ্জ

নজরুলকে বাদ দিয়ে জাতীয় চেতনার পূর্ণাঙ্গ বিকাশ অসম্ভব

নজরুলকে বাদ দিয়ে জাতীয় চেতনার পূর্ণাঙ্গ বিকাশ অসম্ভব

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

জাতীয় জীবনে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও আদর্শের চর্চা অপরিহার্য বলে মন্তব্য করেছেন কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার। তিনি বলেছেন, বাংলাদেশ, দেশের স্বাধীনতা ও কাজী নজরুল ইসলাম।,তিনটি বিষয় পরস্পর অবিচ্ছেদ্য। নজরুলের লেখনী বাঙালির নবজাগরণ স্বাধীনতার আকাঙ্ক্ষা, শোষণবিরোধী চেতনা ও জাতীয় ঐক্যের অন্যতম শক্তি হিসেবে কাজ করেছে।

বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল হাই শিকদার বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য, ধর্মীয় সম্প্রীতি, নারী মুক্তি ও স্বাধীনতার কবি। তাঁর সৃষ্টিতে সমাজের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের অধিকার ও মর্যাদার কথা উঠে এসেছে। এ কারণেই নজরুল সর্বজনীন।
তিনি বলেন, বিংশ শতাব্দীর বিশ্বসাহিত্যে নজরুলের মতো বহুমুখী প্রতিভা বিরল। কবিতা, গান, উপন্যাসসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অসামান্য অবদান রয়েছে। তাঁর ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ ও ‘বিদ্রোহী’ কবিতা বাংলা সাহিত্যে প্রতিবাদ, স্বাধীনতা ও জাগরণের চিরন্তন প্রতীক হয়ে আছে।

নজরুলের ঐতিহাসিক প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, ১৯২৯ সালে কলকাতার অ্যালবার্ট হলে হিন্দু-মুসলিম নির্বিশেষে নজরুলকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল। ওই অনুষ্ঠানে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, নেতাজী সুভাষচন্দ্র বসু ও শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলন ও মানুষের সংগ্রামে নজরুলের কবিতা শক্তি ও প্রেরণা জুগিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নজরুল চর্চা অব্যাহত রাখতে হবে। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। নজরুলের সৃষ্টির নির্যাস ধারণ করে তরুণদের জীবন গঠনে উদ্বুদ্ধ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম। বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম ও জাসাস নেতা সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আরিফুর রহমান বলেন, জাতীয় কবির সাহিত্য, সংগীত ও সমাজচেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।