প্রধান সংবাদ
Northmail24 Team
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুভ মহালয়া রোববার: সরকারি তালিকায় ছুটি নেই, শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্নতা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী রোববার (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়ার মাধ্যমে। দিনটিকে বাঙালি হিন্দু সম্প্রদায় দুর্গাপূজার সূচনাবার্তা হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে।

চলতি বছরের সরকারি ছুটির তালিকায় শুভ মহালয়ার কোনো উল্লেখ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকটি অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকাতেও এ দিনকে ছুটি হিসেবে ধরা হয়নি। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূচিতে শুভ মহালয়া ছুটি হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ১ অক্টোবর (বুধবার) মহানবমী থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী পর্যন্ত সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন বিশ্রামের সুযোগ পাবেন।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে শুভ মহালয়া উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানে দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে চলবে বলে জানানো হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ছুটি থাকবে কি না, তা প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শুভ মহালয়া উদ্‌যাপনে হিন্দু সম্প্রদায় ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। পূজামণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে, আর ভক্তরা অপেক্ষায় আছেন দুর্গা আরাধনার পবিত্র মুহূর্তের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০