প্রধান সংবাদ
Northmail24 Team
৮ অক্টোবর ২০২৫, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এস. এম. সাহাদুল ইসলামকে লাঞ্ছিত ও হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ ও বোদা উপজেলার মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা এতে অংশ নেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে দেবীগঞ্জ–ভাউলাগঞ্জ সড়কের চিলাহাটি ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘বড়শশী ইউনিয়ন ও চিলাহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দুই ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ প্রায় ৯ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—“একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার”, “বীর মুক্তিযোদ্ধা সাহাদুল ইসলামের ওপর হামলার বিচার চাই”, “জামায়াত-শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়” ইত্যাদি।

মানববন্ধনে বক্তব্য দেন চিলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তৌকীর আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ অর রশিদ, বড়শশী ইউনিয়ন বিএনপির সভাপতি গজনফর আলী কামাল, সাধারণ সম্পাদক রইসুল ইসলাম লিটন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, বড়শশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঃ রশিদ , সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী, তারা কখনো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাতে পারে না। যারা এই হামলা চালিয়েছে, তারা স্বাধীনতাবিরোধী অপশক্তি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।”

তাঁরা আরও বলেন, “বীর মুক্তিযোদ্ধা সাহাদুল ইসলাম কেবল একজন ব্যক্তি নন—তিনি আমাদের গর্ব। তাঁর ওপর হামলা মানে পুরো জাতির ওপর আঘাত।”

বক্তারা জামায়াতে ইসলামী ও শিবিরের সমালোচনা করে বলেন, “জামায়াত-শিবির আগেও স্বাধীনতার বিরোধিতা করেছে, এখনও করছে। তারা সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।”

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত দোষীদের আইনের আওতায় না আনা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বার্তা প্রেরক:
নাহিদ সিদ্দিক বাপ্পী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
📞 ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০