northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
ডোমারে ৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানাজলঢাকায় ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল শিক্ষিকারকিশোরগঞ্জে মাদকবিরোধী শপথ হাজারো শিক্ষার্থীর কন্ঠেসৈয়দপুরে চুরি-ছিনতাই বেড়েছে, বাড়ছে জনমনে আতঙ্কনীলফামারীতে ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানানীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু বহিস্কারকিশোরগঞ্জে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিতদাবায় আদিব আরাফাতের সাফল্য
ডোমার

ডোমারে ৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ডোমারে ৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

মোঃ আবুল হাসেম, স্টাফ রিপোর্টার

নীলফামারীর ডোমার উপজেলার স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৬ কেজি পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও ডোমার উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স সাজিদ স্টোরকে ৫ হাজার টাকা এবং মেসার্স জননী হার্ডওয়্যারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।

অভিযান চলাকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে ডোমার উপজেলা পুলিশের একদল সদস্য সহযোগিতা করেন।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।