প্রধান সংবাদ
Northmail24 Team
১৭ নভেম্বর ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দুই প্রতিবন্ধী পরিবারকে ব্রাকের ঘর নির্মাণ সামগ্রী বিতরণ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুই প্রতিবন্ধী পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিয়েছে ব্রাক। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা ব্রাক কার্যালয়ে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ৫ অক্টোবর হঠাৎ আঘাত হানা ঘূর্ণিঝড়ে ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিলেন পশ্চিম দলিরাম বানিয়াপাড়ার লুতফর রহমানের ছেলে লাল মিয়া এবং একই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে দুলাল মিয়া—দুজনই প্রতিবন্ধী।

ব্রাকের আয়োজনে অনুষ্ঠিত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিতম সাহা। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, জেলা ব্যবস্থাপক আক্তারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, এলাকা ব্যবস্থাপক হানিউ উদ্দিন ও সহকারী শাখা ব্যবস্থাপক ইমন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রিতম সাহা বলেন, “ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় আমরা সব এনজিও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলাম। ব্রাক দ্রুত সাড়া দিয়ে দুই প্রতিবন্ধী পরিবারকে সহযোগিতা করায় আমরা কৃতজ্ঞতা জানাই।”

স্থানীয়রা জানান, সামগ্রী পাওয়ায় পরিবার দুটি নতুন করে ঘর নির্মাণে সক্ষম হবে এবং তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ছেলের পক্ষ নেওয়ায় ক্ষোভে মাকে হত্যা বড়ো ছেলের

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

১০

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১১

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১৩

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৪

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৫

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৬

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৭

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৮

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৯

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

২০