প্রধান সংবাদ
Northmail24 Team
৫ ডিসেম্বর ২০২৫, ৩:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনের হামলায় রুশ তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত, বিশ্ববাজারে দামের সামান্য ওঠানামা

নিজস্ব প্রতিবেদক, নীরা :

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার তেল–গ্যাস অবকাঠামোর ক্ষয়ক্ষতির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। সামান্য বেড়েছে জ্বালানি তেলের দাম, যদিও বাজারের নিম্ন চাহিদা বৃদ্ধির গতি থামিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬২.৯১ ডলার। অপরদিকে, মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই তেলের দাম উঠে ৫৯.২৪ ডলারে।

এর আগের দিন ইউক্রেন রাশিয়ার তামবভ অঞ্চলে দ্রুজবা পাইপলাইন লক্ষ্য করে হামলা চালায়—যে পাইপলাইন দিয়ে হাঙ্গেরি ও স্লোভাকিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে তেল সরবরাহ করা হয়। হামলার পরও ঐ রুটে সরবরাহ সচল রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বাজারবিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন আক্রমণের মূল লক্ষ্যবস্তু হয়ে উঠেছে রাশিয়ার তেল শোধনাগারগুলো। এতে দেশটির দৈনিক তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৩ লাখ ৩৫ হাজার ব্যারেল কমে গেছে। পেট্রোল ও ডিজেলের উৎপাদনেও প্রভাব পড়ছে।

এদিকে, ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনা দীর্ঘদিন ধরেই স্থবির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের সঙ্গে ক্রেমলিনের বৈঠকেও তেমন কোনো অগ্রগতি হয়নি, যা বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে তেলের দামে বড় ধরনের উত্থান–পতনের সম্ভাবনা কম। বাজার সীমিত ওঠানামার মধ্যেই চলবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ফিচ রেটিংস জানাচ্ছে, আগামী কয়েক বছরে বৈশ্বিক সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে দীর্ঘমেয়াদে তেলের দাম তুলনামূলক নিম্নমুখী থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা।

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১১

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১২

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১৩

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৪

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৫

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৬

১৭

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৮

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৯

২০