প্রধান সংবাদ
Northmail24 Team
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

মোঃ আবুল হাসেম, স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ প্রায় ২২ বছর পর উত্তরের জেলা নীলফামারীতে আগমন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। তার এই বহুল প্রতীক্ষিত সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উচ্ছ্বাস ও উদ্দীপনায় মুখর হয়ে উঠেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী পৌর মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির শীর্ষ এই নেতা।

তার আগমন উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সভাস্থল এলাকায় সাজ সাজ রব লক্ষ্য করা গেছে। সমাবেশকে সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দ্রুত গতিতে এগিয়ে চলছে মঞ্চ নির্মাণ কাজ। বাঁশ ও কাঠের অবকাঠামো নির্মাণের পাশাপাশি সাউন্ড সিস্টেম, ব্যানার ও আলোকসজ্জার কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সভাস্থল ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোকেও।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, শনিবার দুপুর ১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, “দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা আশা করছি, জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে।”

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, “প্রায় ২২ বছর পর আমাদের জেলায় তারেক রহমানের আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।

আমরা প্রত্যাশা করছি, তিনি নীলফামারীসহ উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। বিশেষ করে উত্তরবঙ্গের জীবনরেখা হিসেবে পরিচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার মুখ থেকে আশাবাদী বার্তা শুনতে চাই।”

প্রসঙ্গত, শনিবার উত্তরবঙ্গের তিন জেলায় ধারাবাহিকভাবে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১১টায় বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

পরে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে নীলফামারী বড় মাঠের উদ্দেশে রওয়ানা হবেন। নীলফামারীর জনসভা শেষে দুপুর ২টার দিকে তিনি দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় অংশ নেবেন। সেখানে বক্তব্য প্রদান শেষে বিকেল ৩টার দিকে আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১০

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১১

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

১২

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

১৩

জাপা প্রার্থী সিদ্দিকুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় আ.লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী

১৪

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সর্বশেষ আপডেট জানতে অনলাইন প্ল্যাটফর্ম চালু

১৫

যাদের পেঁপে খাওয়ার আগে সাবধান হওয়া দরকার— ল্যাটেক্স অ্যালার্জি আছে যাদের

১৬

দেশে তরুণ ও অবিবাহিতদের মধ্যে এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে

১৭

নীলফামারীতে র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

১৮

শিক্ষার সুযোগে কৃষক-শিক্ষকের সন্তানের মধ্যে বৈষম্য অগ্রহণযোগ্য: রাবি উপাচার্য

১৯

নীরবে শরীরের ক্ষতি করছে কিডনি? আগাম যে লক্ষণগুলো উপেক্ষা করা ঠিক নয়

২০