প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর ডোমারে বজ্রপাতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু।

নীলফামারীর ডোমারে বজ্রপাতে মো. হাসান (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে চারজন হতাহতের ঘটনা ঘটে।

নিহত মো. হাসান বামুনিয়া মিস্ত্রীপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আহতদের মধ্যে একজন হলেন নিহত হাসানের ছোট ভাই মো. হোসাইন (৭), অপর দুইজন বারোবিশা এলাকার জয়নুল ইসলামের মেয়ে রেমি আক্তার (২২), বামুনিয়ার গোলাম মোস্তাফার ছেলে আব্দুল খালেক(৫০)।

স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে দোলাবাড়ি এলাকায় হাঁস আনতে গিয়েছিল হাসান ও তার ছোট ভাই। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। পাশেই থাকা হোসাইন বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান বারী জানান, হাসপাতালে আনার আগেই এক কিশোরের মৃত্যু হয়। নিহতের ছোটভায়ের অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসা শেষে বাড়িতে নেয়া হয়েছে। আহত আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বামুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিনুর রহমান বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১০

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১১

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১৩

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

১৪

টানা চারদিন পর সোনার দাম কমেছে

১৫

১৬

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৭

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

১৮

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

১৯

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

২০