প্রধান সংবাদ
Northmail24 Team
২৭ জুন ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছোট ছেলের পক্ষ নেওয়ায় ক্ষোভে মাকে হত্যা বড়ো ছেলের

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্যকর মারুফা বেগমকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। পারিবারিক কলহ থেকে ঘুমন্ত অবস্থায় মায়ের মাথায় গাছের শিকর দিয়ে আঘাত করে হত্যা করে ঘরের মেঝেতে মাটিতে পুতে রাখে নিজ ছেলে মাজহারুল আনোয়ার জুয়েল। পুলিশের জিজ্ঞাসা বাদে ছেলে জুয়েল এসব স্বীকার করেছে। পরে সে আদালতে জবানবন্দি দেয়।

শনিবার বিকালে কিশোরগঞ্জ থানায় সংক্ষিপ্ত প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ওসি লুৎফর রহমান।

ওসি লুৎফর রহমান তার কার্যালয়ে আলোচিত ‘মা’ হত্যাকান্ডের সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, গত ৩ জুন কিশোরগঞ্জ দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দানপাড়ায় ঘড়ের মেঝে খুঁড়ে বৃদ্ধা মারুফার (৬০) লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সন্দেহভাজন বৃদ্ধার বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করে ২৫ জুন আদালতে পাঠালে ১৬৪ ধারায় জবানবন্দীতে তিনি একাই হত্যার দায় স্বীকার করেন। জবানবন্দিতে সে জানায়, গত ৩১ মে’ ২০২৬ তারিখে পারিবারিক ঝগড়ায় ছোট ছেলে লাভিনের (৩৭) পক্ষ নিলে বড় ছেলে জুয়েলের ক্ষোভ সৃষ্টি হয়। এর পর জুয়েলের স্ত্রী তার সন্তানকে নিয়ে বাপের বাড়ী ও ছোট ভাই লাভিন তার স্ত্রী সন্তান নিয়ে স্বশুরবাড়ী চলে যান। ১ জুন’ ২০২৬ তারিখে বৃদ্ধা মা তার শোয়ার ঘড়ে দিনের বেলা ঘুমিয়েছিলেন। এসময় মাকে একা পেয়ে জুয়েল তার ক্ষোভ মিটাতে গাছের শিকর দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। পরে জুয়েল বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে যায়। বিকালে বাড়ীতে এসে মায়ের মৃত্যু দেহ দেখে ঘড়ের মেঝের মধ্যে মাকে পুতে রাখেন। লাভিন গত ৩ জুন বাড়ীতে এসে মায়ের বিছানায় রক্তদাগ ও মাটির মেঝে ফুলে উঠায় সন্দেহ হলে থানায় সংবাদ দেয়। কিশোরগঞ্জ থানা পুলিশ ওই দিনেই রাতে মেঝে খুড়ে তার মায়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় ছোট ছেলে লাভিন বাদী হয়ে ৪ জুন একটি হত্যা মামলা দায়ের করেন। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ছেলের পক্ষ নেওয়ায় ক্ষোভে মাকে হত্যা বড়ো ছেলের

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

১০

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১১

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১৩

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৪

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৫

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৬

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৭

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৮

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৯

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

২০