northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননর্থ আইকন রংপুর বিভাগ ২০০০ এসএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন অনুষ্ঠিতমুসলমানের হাসিতে সদকার সওয়াব, নবীজি ছিলেন সদা হাস্যোজ্জ্বল২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে মরক্কো-স্পেনের দ্বন্দ্ব, সিদ্ধান্ত জানায়নি ফিফানজরুলকে বাদ দিয়ে জাতীয় চেতনার পূর্ণাঙ্গ বিকাশ অসম্ভবহাম ও উপসর্গে একদিনে ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯জলঢাকায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিতবিদ্যুৎ সংকট: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে বাড়ছে বিতর্কক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায়, হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা
স্বাস্থ্য

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

‎সাব্বির হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)

‎দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উদ্বোধন করেন। কেন্দ্রীয়ভাবে উদ্বোধন শেষে স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন সভা কক্ষে সংক্ষিপ্ত আলোচনা হয়।
‎উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তনিমা জামান তন্বী, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন,  উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীল রতন দেব, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, রেড ক্রিসেন্ট প্রতিনিধি প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক প্রমুখ।

‎পরে সচেতনা সৃষ্টিতে র্যালি হয়। র্যালি শেষে উপজেলার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।