northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
নর্থ আইকন রংপুর বিভাগ ২০০০ এসএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন অনুষ্ঠিতমুসলমানের হাসিতে সদকার সওয়াব, নবীজি ছিলেন সদা হাস্যোজ্জ্বল২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে মরক্কো-স্পেনের দ্বন্দ্ব, সিদ্ধান্ত জানায়নি ফিফানজরুলকে বাদ দিয়ে জাতীয় চেতনার পূর্ণাঙ্গ বিকাশ অসম্ভবহাম ও উপসর্গে একদিনে ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯জলঢাকায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিতবিদ্যুৎ সংকট: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে বাড়ছে বিতর্কক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায়, হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানামাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড
কিশোরগঞ্জ

তাঁতী লীগ নেতা সাহাবুলের ভিসা প্রতারণার ফাঁদ তিনি সহ চক্রের ৬ সদস্য গ্রেফতার

তাঁতী লীগ নেতা সাহাবুলের ভিসা প্রতারণার ফাঁদ তিনি সহ চক্রের ৬ সদস্য গ্রেফতার

সাব্বির হোসেন ,কিশোরগঞ্জ(নীলফামারী)

অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবকদের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এ রকম একটি প্রতারক চক্র গড়ে তোলে তাঁতী লীগ নেতা সাহাবুল ইসলাম। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাহাবুলসহ চক্রের ৬ সদস্যকে ২ টি পাসপোর্ট ও ২টি অষ্ট্রেলিয়ার ভিসার আবেদনসহ গ্রেফতার করেছে। তাদেরকে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি মুক্তা হিমাগার এলাকা হতে মাইক্রোবাস আটকিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হল, নিতাই কাছারীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম সাবুল (২৪), নীলফামারী সদরের বাটুলটারী গ্রামের মোখলেচার রহমানের ছেলে সাজু মিয়া (২৮), মেচকার আলীর ছেলে আজিনুর ইসলাম (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া (২৪), মাইক্রোবাসের চালক সজিব মিয়া (২৬) ও হেল্পার সাফিউল ইসলাম (২৮)। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর। ওসি আব্দুল গফুর জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভূয়া ভিসা দিয়ে প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কয়েকজন ভিসা প্রতারক যশোর হতে ফিরছেন। পুলিশ চেকপোষ্ট বসিয়ে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করে। এসময় সাহাবুলসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি পাসপোর্ট, অস্ট্রেলিয়ান ভিসার ২টি আবেদন ও মোবাইল উদ্ধার করা হয়। তাদের মোবাইলে প্রচুর ভূয়া ভিসার কপি পাওয়া গেছে। এছাড়া তাদের মোবাইলে অনলাইনে জুয়া খেলার আলামতও রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও অনলাইন জুয়া আইনে ২ টি পৃথক মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে পুলিশের তথ্য ও খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে থাই লটারী বিজয়ী করা ও ভিসা করে দিয়ে অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দিয়ে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাংলাদেশি প্রবাসী ও দেশের বিভিন্ন জেলার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সাহাবুল কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। দিন মজুর থেকে তাঁতী লীগের প্রভাব খাটিয়ে প্রতারণা করে কোটিপতি হয়েছে। ৫ আগষ্ট পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২৮ জানুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে থাই লটারী ও ভিসা প্রতারণায় সাইবার সুরক্ষা আইনে মামলা পূর্বক জেলে পাঠায়। সে জেল থেকে বের হয়ে আবারও সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আবারও শনিবার সকালে সেই সাহাবুলসহ ভিসা প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর আরও জানান, মামলা পূর্বক সাহাবুলসহ ৬ জনকে জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।