প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক

রংপুর এক্সপ্রেসের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক।
রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
আজ বুধবার সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯ টার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রেলওয়ের এক কর্মচারী, সাইফুল ইসলাম (২৮), যিনি ট্রেনের পিএ (পাওয়ার অ্যাসিস্ট্যান্ট) অপারেটর হিসেবে কর্মরত ছিলেন, তাকে আটক করা হয়েছে। জানা গেছে, তার বাড়ি গাইবান্ধা জেলায়।

ভুক্তভোগী নারী যাত্রীর বাড়ি কুড়িগ্রাম জেলায়। ঘটনার পর তিনি সাহসিকতার সঙ্গে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুলকে আটক করে থানায় নেওয়া হয়।

কমলাপুর রেলওয়ে থানার এক কর্মকর্তা বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় রেলযাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষকে আরও কঠোর ও সচেতন হওয়ার দাবি জানাচ্ছেন যাত্রীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০