প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সকালে ব্রাশ না করে পানি পান: স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর

সকালে ঘুম থেকে উঠে অনেকেই প্রথমেই ব্রাশ করেন। আবার কেউ কেউ আগে পানি পান করেন, তারপর ব্রাশ করেন। কেউ কেউ আবার রাতেই ব্রাশ করে ফেলে রাখেন, সকালে আর করেন না। ফলে প্রশ্ন জাগে—সকালে ব্রাশ না করে পানি পান করা কি স্বাস্থ্যসম্মত?

স্বাস্থ্যবিষয়ক একাধিক গবেষণা বলছে, সকালে ব্রাশ না করেই পানি পান করলে শরীরের কোনো ক্ষতি হয় না। বরং এটি বেশ উপকারী। ঘুমের সময় মুখে কিছু ব্যাকটেরিয়া তৈরি হলেও তা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়। পানি পানের সময় এই ব্যাকটেরিয়াগুলো পাকস্থলীতে পৌঁছে গিয়ে অ্যাসিডিক পরিবেশে ধ্বংস হয়ে যায়। অনেক সংস্কৃতিতে যেমন জাপানে, সকালে উঠে ব্রাশ করার আগেই পানি পান করার রীতি রয়েছে। চিকিৎসকরাও সকালে খালি পেটে পানি পান করার পরামর্শ দেন।

চলুন জেনে নেওয়া যাক, সকালে ব্রাশ না করেই পানি পান করার কিছু উল্লেখযোগ্য উপকারিতা—

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

মুখের লালায় থাকা প্রাকৃতিক এনজাইম ও উপকারী ব্যাকটেরিয়া শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় রাখতে সাহায্য করে। ফলে বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং রোগের ঝুঁকি কমায়।

হজমশক্তি ও পরিপাকতন্ত্রের উন্নতি

রাতে ঘুমের সময় শরীরে জমে থাকা টক্সিন সকালে পানি পান করার মাধ্যমে বেরিয়ে যায়। এতে পাকস্থলী পরিষ্কার থাকে এবং হজমশক্তি বাড়ে। পাশাপাশি গ্যাস্ট্রিক ও বদহজমের ঝুঁকিও কমে।

বিপাকক্রিয়া (মেটাবলিজম) বাড়ায়

খালি পেটে পানি পান করলে শরীরের বিপাকক্রিয়া সক্রিয় হয়, যা সারা দিন শরীরকে চাঙা ও কর্মক্ষম রাখে। এতে দেহে পানি শূন্যতা কমে এবং শক্তি বাড়ে।

মাথাব্যথা ও মাইগ্রেন প্রতিরোধে সহায়ক

শরীর পর্যাপ্তভাবে হাইড্রেটেড থাকলে মাথাব্যথা, ক্লান্তি বা মাইগ্রেনের ঝুঁকি অনেকাংশে কমে। পানি পান কোলন পরিষ্কার রাখতেও কার্যকর।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে

সকালে পানি পান করলে ক্ষুধা কিছুটা কমে যায়, ফলে অতিরিক্ত খাওয়া কমে। এতে শরীরের ক্যালোরি খরচ বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সহজ হয়।

ত্বকের সৌন্দর্য বাড়ায়

পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। এর ফলে ব্রণ, ফুসকুড়ি বা ত্বকের অন্যান্য সমস্যা কমে। ত্বক সুস্থ, মসৃণ ও উজ্জ্বল থাকে।

উপসংহার

সকালে ব্রাশ না করে পানি পান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং উপকারই হয় বেশি। তবে দীর্ঘমেয়াদে এই অভ্যাস গড়ে তুলতে চাইলে পানি যেন পরিষ্কার ও বিশুদ্ধ হয়, তা নিশ্চিত করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০