প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১৭ জুলাই ২০২৫, ৩:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিয়ের প্রস্তাব ঘিরে গলাকেটে দুই নারীকে হত্যা, আহত

বগুড়ায় বিয়ের প্রস্তাব ঘিরে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক বৃদ্ধাসহ দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন তরুণী।

নিহতরা হলেন- স্থানীয় আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। তারা সম্পর্কে দাদি শাশুড়ি ও নাতি বউ। আহত বন্যা (১৭) নিহত লাইলী বেওয়ার নাতনি।

পরিবার সূত্রে জানা যায়, সদ্য এসএসসি পাস করা বন্যাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করত একই এলাকার সৈকত নামে এক যুবক। সে বিয়ের প্রস্তাব দিলে পরিবার তা প্রত্যাখ্যান করে এবং উত্যক্তকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এর জের ধরেই বুধবার রাতে সৈকতসহ ৭-৮ জন যুবক ঘরে ঢুকে বেপরোয়া হামলা চালায়।

বন্যার ফুপাতো ভাই খোকন হোসেন জানান, ঘটনার সময় বাড়িতে পুরুষ সদস্যরা অনুপস্থিত ছিলেন। ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। পরে বৃদ্ধা লাইলী বেওয়াকেও একইভাবে হত্যা করা হয়। বাঁচাতে আসা বন্যাকেও পেটে ছুরিকাঘাত করা হয়।

আহত বন্যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “ঘটনার তদন্ত চলছে। দুই নারী নিহত এবং একজন আহত হয়েছেন। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০