প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে গৃহকর্মী হত্যা মামলার ২৪ দিনের মধ্যেই মূল আসামী গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে গৃহকর্মী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চমকপ্রদ সাফল্য দেখিয়েছে সৈয়দপুর থানা পুলিশ। মাত্র ২৪ দিনের নিবিড় তদন্তে হত্যাকাণ্ডের মূল আসামী শামীম বেগ-কে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ।

তুলসীরাম স্কুল সংলগ্ন একটি বাড়িতে গত মাসে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়, এটি একটি পূর্বপরিকল্পিত চুরি ও হত্যাকাণ্ড। হত্যার পর বাড়ি থেকে একটি স্যামসাং ব্র্যান্ডের টেলিভিশন ও ল্যাপটপ চুরি হয়।

গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে— আসামী শামীম বেগ চুরি করা জিনিসপত্র মাত্র ৬০০ টাকায় বিক্রি করে দেয় সৈয়দপুর গোলাহাট এলাকার একটি দোকানে। এখান থেকেই গুরুত্বপূর্ণ সূত্র মেলে পুলিশের হাতে।

ওসি নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে শামীমকে চিহ্নিত ও গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম ঘটনার দায় স্বীকার করে।

ঘটনার দ্রুত নিষ্পত্তিতে এলাকার মানুষ ও নিহত গৃহকর্মীর পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তারা ওসি ও পুলিশের এই সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

পুলিশ জানিয়েছে, শামীম বেগকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই চার্জশিট দেওয়া হবে।
তদন্তে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না— সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ বলেন,
“অপরাধ করে কেউই রেহাই পাবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে আমরা কোন প্রকার ছাড় দেব না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০