প্রধান সংবাদ
ডোমার প্রতিনিধি, মানিক
৩০ অগাস্ট ২০২৫, ৩:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে পাশন্ড স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে গৃহবধু হাসপাতালে

নীলফামারীর ডোমারে পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপ্না আক্তার নামে এক গৃহ বধুকে মধ্যযুগিয় কায়দায় নির্যাতন করেছে পাশন্ড স্বামী। নির্যাতনের ফলে গৃহবধু স্বপ্না এখন হাসপাতালে মানবেতর জীবন যাপন করছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী দোলাপাড়া স্কুল সংলগ্ন গ্রামে। থানার অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাহিন ইসলামের সাথে একই ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বটতলী (বুড়ারডোবা) এলাকার মৃত- আব্দুস ছাত্তারের কন্যা স্বপ্না আক্তারের বিগত ১৮ বছর পূর্বে বিয়ে হয়। সংসার জীবনে তাহাদের ৩টি সস্তান রয়েছে। গৃহবধু স্বপ্নার স্বামী, শাশুরী এবং ননদ মিলে প্রায় সময় স্বপ্নাকে কারণে অকারণে শারীরিক ও মানুষিক নির্যাতন করে। ৩টি সন্তানের কথা চিন্তা করে স্বপ্না সব নির্যাতন সয্য করে সংসার করে আসছে। এরই ধারাবাহিকতায় পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন গত সোমবার (২৫আগস্ট) সকাল ১১টায় সংসারের কাজ কর্ম নিয়ে শাশুরীর সাথে ঝগড়া হয়। এ সময় স্বপ্নার স্বামী শাহিন বাড়ীতে আসলে শাশুরী ও ননদের কুপরামর্শে পাশন্ড স্বামী বাশেঁর লাঠি নিয়ে স্বপ্নার কোমড়ে পিঠে ও পায়ে মধ্যযুগিয় কায়দায় বেধরক মারপিট করে। স্বামীর অমানুষিক নির্যাতনে স্বপ্না গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। দিনরাত পেরিয়ে পরদিন প্রতিবেশীরা স্বপ্নার বাবার বাড়ীতে সংবাদ দিলে তার ভাই ও মা স্বপ্নাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত ৩দিন যাবত স্বপ্না হাসপাতালের বিছানায় অতি কষ্টে কান্নায় ভেঙে পড়ছে। এ বিষয়ে স্বপ্নার ভাই সোহাগ ৩জনের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শাহিন মারধরের বিষয়টি শিকার করে জানান মাকে গালাগালির কারণে মাথা ঠিক ছিল না তাই এমনটি হয়েছে। জামাই সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান নির্যাতনের শিকার স্বপ্নার মাতা লুৎফা বেগম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০