প্রধান সংবাদ
Northmail24 Team
১০ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাদিন ক্লান্তি? জেনে নিন সাধারণ ৫টি কারণ

সকাল থেকেই শরীর ভার লাগছে? কাজ করতে ইচ্ছে করছে না, অথচ ভারী কোনো কাজও করা হয়নি—এমনটা অনেকেরই ঘটে। আধুনিক ব্যস্ত জীবনে ক্লান্তি যেন একেবারেই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তবে প্রতিদিন যদি এভাবে সারাদিন ক্লান্ত বোধ করেন, তাহলে সেটি উপেক্ষা করার মতো বিষয় নয়। এর পেছনে থাকতে পারে শারীরিক বা মানসিক নানা কারণ।

বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ অভ্যাসই আমাদের অজান্তে শরীর থেকে শক্তি কমিয়ে দেয়। আসুন জেনে নিই এমন পাঁচটি কারণ—

১. অনিয়মিত খাবার অভ্যাস

সকালে নাস্তা বাদ দেওয়া বা দুপুরে হালকা কিছু খেয়ে সারাদিন কাটানো—এসব অভ্যাসে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না। ফলে এনার্জি কমে গিয়ে ক্লান্তি চেপে বসে।
করণীয়: দিনে ৩ বেলা নিয়মিত খাবার ও মাঝে ২ বেলা হালকা নাশতা গ্রহণ করুন।

২. মানসিক চাপ

দুশ্চিন্তা, অফিসের টেনশন বা পারিবারিক সমস্যা শুধু মানসিক কষ্টই নয়, শারীরিক ক্লান্তিও ডেকে আনে। মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, মাথা ব্যথা বা হজমের সমস্যাও দেখা দেয়।
করণীয়: প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখুন। মেডিটেশন, হালকা ব্যায়াম বা প্রিয় কোনো কাজ মানসিক চাপ কমাতে সহায়ক।

৩. পর্যাপ্ত ঘুমের অভাব

অতিরিক্ত মোবাইল বা টিভি ব্যবহার রাতের ঘুম নষ্ট করে। পর্যাপ্ত ঘুম না হলে ক্লান্তির সঙ্গে সঙ্গে বিরক্তি, মন খারাপ এমনকি ভুলে যাওয়ার প্রবণতাও বেড়ে যায়।
করণীয়: প্রতিদিন ৭–৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন। ঘুমানোর অন্তত আধঘণ্টা আগে স্ক্রিন ব্যবহার বন্ধ রাখুন।

৪. ওজন বেশি থাকা

অতিরিক্ত ওজন শরীরকে স্বাভাবিক কাজেও বেশি পরিশ্রম করায়। তাই স্থূলতা থাকলে অল্প কাজেই ক্লান্তি এসে যায়।
করণীয়: সুষম খাদ্য ও হালকা ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করুন।

৫. ডায়াবেটিস

রক্তে শর্করার ভারসাম্য না থাকলে শরীর প্রয়োজনীয় এনার্জি ব্যবহার করতে পারে না। এ কারণে ডায়াবেটিস রোগীদের মধ্যে নিয়মিত ক্লান্তি দেখা যায়।
করণীয়: ক্লান্তির সঙ্গে যদি ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত পানি তেষ্টা বা অজান্তে ওজন কমে যায়—তাহলে ডায়াবেটিস পরীক্ষা করান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০