প্রধান সংবাদ
Northmail24 Team
২৮ অক্টোবর ২০২৫, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ম ডেস্ক:
মসজিদ আল্লাহ তায়ালার ঘর, যা দুনিয়ার সবচেয়ে প্রিয় স্থান। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’ (সহিহ মুসলিম: ১৪১৪)।

মুসলমানদের ইবাদতের কেন্দ্রবিন্দু এই পবিত্র স্থানে প্রবেশের আগে পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা সুন্নত। তবে অনেকের মনে প্রশ্ন জাগে—অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারেন?

জনপ্রিয় ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার-এর এক ব্যাখ্যায় বলা হয়েছে, মসজিদের মর্যাদা ও আদব রক্ষা করে অমুসলিমরাও মসজিদে প্রবেশ করতে পারেন। এ বিষয়ে হাদিসে রাসুলুল্লাহ (সা.)-এর যুগের একাধিক ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে অমুসলিমরা মসজিদে অবস্থান করেছিলেন।

তবে বিশেষ শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে—

অমুসলিমদের অবশ্যই শালীন পোশাক পরিধান করতে হবে।

মসজিদের পবিত্রতা বিনষ্টকারী কোনো আচরণ করা যাবে না।

মসজিদকে ইবাদতের স্থান হিসেবেই দেখা উচিত, কোনো পর্যটনকেন্দ্র বা বিনোদনস্থল হিসেবে নয়।

ইসলামি পণ্ডিতদের মতে, মসজিদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত ও তাকওয়ার বিকাশ। তাই মসজিদের মর্যাদা বজায় রাখা সবার দায়িত্ব, মুসলিম হোক বা অমুসলিম।

সূত্র: সহিহ বোখারি (৪৬৯), সহিহ ইবনে খুযাইমা (১৩২৮), আহকামুল কোরআন (৩/৮৮), উমদাতুল কারী (৪/২৩৭), বাদায়েউস সানায়ে (৪/৩০৬), আলমুহীতুল বুরহানী (৮/৬৭), আলবাহরুর রায়েক (৫/২৫১)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১০

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১১

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১২

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৩

১৪

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৫

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৬

১৭

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৯

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

২০