প্রধান সংবাদ
Northmail24 Team
৩০ অক্টোবর ২০২৫, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ মাকে নির্যাতনের দায়ে ছেলের ৬ মাসের কারাদণ্ড

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিজের মাকে সাইকেলের চেইন দিয়ে আঘাত করে রক্তাক্ত করার দায়ে ছেলে হাফিজুল ইসলাম (৩৭) কে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামে। দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম মৃত ফজলার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই রাতে হাফিজুল তার মাকে সাইকেলের চেইন দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে অপরাধীকে আটক করে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, প্রিতম সাহা।

পরে দণ্ডবিধি, ১৮৬০ সালের ৩৫৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্ট হাফিজুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় দ্রুত বিচার ও প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। তারা বলেন, “এ ধরনের অপরাধে দ্রুত শাস্তি হওয়ায় সমাজে ন্যায়বিচারের বার্তা পৌঁছেছে। ভবিষ্যতে কেউ এমন অমানবিক কাজ করতে সাহস পাবে না।”

এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জনাব,প্রিতম সাহা বলেন , “আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। বয়স্ক মা-বাবা বা অভিভাবকের প্রতি নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ঘটনার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা গেছে— অভিভাবকের প্রতি নির্যাতন কোনোভাবেই সহনীয় নয়, আর আইনের আওতা থেকে কেউ রেহাই পাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০