প্রধান সংবাদ
Northmail24 Team
১৫ জানুয়ারী ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স ভর্তিতে অনিয়ম, তদন্তের নির্দেশ

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ না করেও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে এক শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে।
অভিযোগের কেন্দ্রে থাকা শিক্ষার্থী মো. খালিদ হাসান শান্ত খুলনার সরকারি ব্রজলাল কলেজ থেকে প্রাণিবিদ্যা বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। তবে সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য যেসব যোগ্যতার কথা ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, সেগুলোর কোনোটিই তার ক্ষেত্রে পূরণ হয়নি বলে দাবি শিক্ষার্থীদের।
জানা যায়, গত বছরের ২১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাস্টার্সে ভর্তির আবেদন গ্রহণ করা হয়। আবেদন যাচাই-বাছাই শেষে ১৭ ডিসেম্বর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৭ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেদিনই ফলাফল প্রকাশ করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজবিজ্ঞান বিভাগের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে অবশ্যই ১৬ বছরের শিক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি সমাজবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা সমাজবিজ্ঞানে তিন বছরের স্নাতক ও এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিকল্প হিসেবে সমাজবিজ্ঞানে তিন বছরের স্নাতক ডিগ্রির সঙ্গে কমপক্ষে দুই বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার শর্তও উল্লেখ ছিল। এ ছাড়া যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম জিপিএ ২.৫ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
এদিকে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নিজ বিভাগের অনেক গ্র্যাজুয়েট মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ পান না। অথচ শর্ত পূরণ না করেই বাইরের বিভাগের একজন শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি হয়ে যান। তারা প্রশ্ন তুলেছেন—ভর্তির এতগুলো ধাপ অতিক্রম করার পরও কীভাবে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলো না।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী মো. খালিদ হাসান শান্ত বলেন, “আমি আগে পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে দেখিনি। সেই কারণে আবেদন করেছি। সমাজবিজ্ঞান বিভাগের কোনো শিক্ষকের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আমিও জানতে চাই, সংশ্লিষ্টরা কেন বিষয়টি খেয়াল করেননি।”
সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান জানান, বিষয়টি অনিচ্ছাকৃত একটি প্রশাসনিক ভুল। তিনি বলেন, “ভর্তি কমিটিতে অভিজ্ঞ শিক্ষকরা ছিলেন। এখানে ইচ্ছাকৃত কোনো অনিয়ম হয়নি। আমরা ওই শিক্ষার্থীর ভর্তি বাতিলের প্রক্রিয়া শুরু করেছি।”
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১০

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১১

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১২

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৩

১৪

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৫

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৬

১৭

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৯

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

২০