northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিততাঁতী লীগ নেতা সাহাবুলের ভিসা প্রতারণার ফাঁদ তিনি সহ চক্রের ৬ সদস্য গ্রেফতার১০ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানাচলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকরদেবীগঞ্জে যুব সমাজের মাদকবিরোধী অভিযান, মাদকসেবী ও ব্যবসায়ী আটক, ৪৮ দিনের কারাদণ্ডকিশোরগঞ্জে স্কুলছাত্রীর বিষপানে মৃত্যুমাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‎ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনপরিদর্শন কক্ষ উদ্বোধনে নির্বাচিত এমপির নাম, মহিলা এমপির নাম না থাকায় তীব্র ক্ষোভদেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাব
নীলফামারী

পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আবুল হাসেম,
জেলা প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীর সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রকল্পটির পরিচালক ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার উপপরিচালক সৈয়দ আহম্মদ কবির, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এছাড়া জুট মিল, ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট অংশীজনরা কর্মসূচিতে অংশ নেন।

সভায় পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, শিল্পকারখানায় পরিবেশগত বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন, বায়ু ও পানি দূষণ রোধ এবং পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণই হতে পারে একটি টেকসই ও বাসযোগ্য নীলফামারী গড়ার অন্যতম প্রধান ভিত্তি।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।