প্রধান সংবাদ
Northmail24 Team
১০ ডিসেম্বর ২০২৫, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলায় জমি দখলে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।

আবুল হাসেম, নীলফামারী।

নীলফামারীর ডিমলা
টেপাখড়িবাড়ী ইউনিয়নে জমি দখল, ভয়ভীতি, হামলা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে
(১০ডিসেম্বর) বুধবার দুপুরে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার ২/৩ শত মানুষ অংশ গ্রহন করেন।এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মুসা ভান্ডারী,সাইফুদ্দিন, চান মিয়া, খোরশেদ আলী জরিনা বেগম রমিচা বেগম সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের লক্ষ্যে আওয়ামীলীগের নেতা মোতালেব হোসেন পাঞ্চু মল্লিক বাহিনী দীর্ঘদিন ধরে চরের ব্যক্তিমালিকানা জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। দলিল জালিয়াতি, হুমকি-ধামকি এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিরীহ মানুষকে জিম্মি করে রাখছে বলে অভিযোগ তোলা হয়। তাদের অভিযোগ, রাজনৈতিক সুরক্ষা পেয়েই তারা এলাকায় দুঃসাহসী হয়ে ওঠে এবং হামলা-মামলার ভয় দেখিয়ে বহু পরিবারকে ঘরছাড়া করেছে।
ভুক্তভোগীরা জানান, বারবার প্রশাসন ও স্থানীয় মহলের কাছে অভিযোগ জানালেও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় দখলচেষ্টা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভাষ্য দিনের পর দিন হয়রানি, হুমকি ও চাপের মুখে আমরা নিজেদের জমিতে কাজ করতে পারছি না। আইনের শাসন থাকলে এ ধরনের দুঃসাহস কেউ দেখাতে পারে না।
গৃহবধু মালেকা বেগম বলেন, এই জমিই আমাদের বেঁচে থাকার ভরসা। এটা কেড়ে নিলে আমরা পথে বসে যাবো। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া উপায় নেই।
জমি দখলের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।এ সময় তারা অবিলম্বে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং চরের জমির সুনির্দিষ্ট পরিমাপ নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০