northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু বহিস্কারকিশোরগঞ্জে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিতদাবায় আদিব আরাফাতের সাফল্যকিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননর্থ আইকন রংপুর বিভাগ ২০০০ এসএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন অনুষ্ঠিতমুসলমানের হাসিতে সদকার সওয়াব, নবীজি ছিলেন সদা হাস্যোজ্জ্বল২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে মরক্কো-স্পেনের দ্বন্দ্ব, সিদ্ধান্ত জানায়নি ফিফানজরুলকে বাদ দিয়ে জাতীয় চেতনার পূর্ণাঙ্গ বিকাশ অসম্ভবহাম ও উপসর্গে একদিনে ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯
নীলফামারী

নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

মোঃ আবুল হাসেম,
জেলা প্রতিনিধি

ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার চেতনায় উদ্বুদ্ধ করা এবং পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার লক্ষ্যে নীলফামারী থানা আয়োজিত “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন। এ সময় আয়োজক, পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও জোরদার হয়।

পরে প্রতিযোগিতায় বিজয়ী দলের খেলোয়াড় ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া ও কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়ে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।