প্রধান সংবাদ
Northmail24 Team
২২ ডিসেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় মুয়াজ্জিন হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

সাব্বির হোসেন, নীলফামারী
নীলফামারীর জলঢাকায় এক মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জলঢাকা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা জলঢাকা থানা ঘেরাও করেন। কর্মসূচিতে নিহত মুয়াজ্জিনের স্বজনসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
নিহত মুয়াজ্জিন ফরিদুল ইসলাম জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর দেশীবাই বোর্ডের ডাঙ্গা দোতলা মসজিদের মুয়াজ্জিন হিসেবে দীর্ঘ ২০ বছর ধরে কর্মরত ছিলেন।
বিক্ষোভকারীরা জানান, হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে তারা চরম হতাশা প্রকাশ করেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
নিহতের স্ত্রী মোছাঃ মার্জান বলেন,
‘আমার স্বামী ফরিদুল ইসলাম তৃতীয় পক্ষ হিসেবে একটি জমি বিরোধ মীমাংসা করতে গিয়েছিলেন। কিন্তু অভিযুক্তরা কোনো মীমাংসায় রাজি না হয়ে হঠাৎ তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এক মাস পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। যারা আমার স্বামীকে হত্যা করে আমাকে বিধবা করেছে, আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’
নিহতের স্বজন মিরাতুর রহমান বাবু ইসলাম বলেন,
‘পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য স্বজনরাই ফরিদুল ইসলামকে শালিসে ডেকেছিল। কিন্তু অভিযুক্তরা মীমাংসা না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফরিদুলের ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে রংপুরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
এ ঘটনায় গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার অভিযুক্তরা হলেন—এনামুল হক, হাবিবুর রহমান, হামিদা বেগম ও হাসানুর রহমান।
থানা ঘেরাও চলাকালে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের দ্রুত আসামি গ্রেপ্তারের আশ্বাস দেন। তিনি বলেন,
‘নিহত মুয়াজ্জিন একজন অত্যন্ত সাধারণ ও সৎ মানুষ ছিলেন। এই ঘটনায় আমরা সবাই ব্যথিত। আসামিদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১০

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১১

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১২

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৪

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৫

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৬

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৭

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৯

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

২০